তুলনা
মনোবিজ্ঞানের ভাষায়, আত্ম-সম্মানবোধ (self-esteem)হলো আত্মবিশ্বাসের একটি মূল উপাদান। যখন আমরা নিজেদের প্রতি মনোযোগ না দিয়ে বারবার অন্যের সাফল্যের সঙ্গে নিজেদের তুলনা করতে থাকি, তখন আমরা নিজেদের অবমূল্যায়ন করতে থাকি। এর ফলে ধীরে ধীরে আমাদের নিজেদের প্রতি মর্যাদাবোধ ও আত্মসম্মান নষ্ট হতে থাকে। সমাজের মানুষেরাও প্রায়ই আমাদের অন্যদের সাথে তুলনা করে। তুলনা সবসময় ক্ষতিকর নয়, তবে এটি তখনই ক্ষতিকর হয়ে ওঠে যখন সেই তুলনার কারণে আমরা আমাদের নিজস্ব সত্ত্বাকে হারিয়ে ফেলতে থাকি। আমাদের মধ্যে যারা নিজের সাথে নিজের তুলনা না করে, সারাক্ষণ অন্যের সাথে নিজের তুলনা করে মনোঃকষ্টে ভুগছি , এই গানটি কিছুটা হলেও তাদেরকে নিজের শক্তি ও অর্জনের দিকে দৃষ্টি দিয়ে নিজের গুণগুলো নিয়ে ভাবতে সহযোগীতা করতে পারে। আসুন নিজের অন্তর্দৃষ্টির ভেতরে ডুব দিয়ে নিজেকে সাহায্য করি। যাতে আমাদের নিজেদের গুণাবলি, দক্ষতা এবং ইতিমধ্যেই ফেলে আসা হাজারো সমস্যা ও হতাশা জয় করা চ্যালেঞ্জগুলোকে চিনে নিতে পারি। এটা আমাদের অন্তরে শান্তি ও ভারসাম্য খুঁজে পেতে এবং আত্ম-স্বীকৃতির মাধ্যমে দুর্বল হওয়া আত্মবিশ্বাস পুনরুদ্ধারে উৎসাহিত করবে। শাম্মী আক...