অনুভবে অনুভূতি
"অনুভবে অনুভূতি" গানটি মানুষকে তাদের আবেগ নিয়ে আরও সচেতন হতে অনুপ্রাণিত করার একটি প্রয়াস মাত্র। যদিও গানটি সব আবেগকে সরাসরি উপস্থাপন করেনি, তবুও এর ছন্দ ও সুরের মাধ্যমে আশা করছি গানটি শ্রোতাদের আবেগ সচেতনতার পথে কয়েক ধাপ আত্মিক ও শিক্ষামূলক স্পর্শ দিবে।
আমরা যা অনুভব করি সেটি যদি পর্যবেক্ষণ করতে পারি তাহলে আত্ম-উন্নয়নের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ দক্ষতা হতে পারে, যা আমাদের আবেগিক বুদ্ধিমত্তা গঠনে সহায়তা করে। আমরা যদি বুঝতেই না পারি, যে কী অনুভব করছি এবং সেই অনুভূতির গভীরতা কতটা, তাহলে কঠিন সময়ে নিজেকে সাহায্য করা কঠিন হয়ে পড়ে। প্রায় সময়ই আমরা অন্যদের কাছ থেকে এই ক্ষেত্রে সহায়তা খুঁজতে থাকি। কিন্তু যদি আমরা নিজেদের আবেগগুলোকে ভালোভাবে বুঝতে পারি, তাহলে আমরা নিজেদেরই সঠিকভাবে যত্ন নিতে এবং সমর্থন দিতে নিজেই হতে পারি শক্তিশালী বন্ধু। এক্ষেত্রে অন্যের উপর নির্ভর না করেই অনুভূতির সহায়তা দিতে আমরা আত্মনির্ভরশীল হতে পারি। ইমোশনাল ইন্টেলিজেন্স বা আবেগীয় বুদ্ধিমত্তা অর্জনের জন্য নিজের আবেগকে সঠিকভাবে উপলব্ধি ও ব্যবস্থাপনা করা অত্যন্ত কার্যশীল পদক্ষেপ।
দুঃখ বা কষ্টের সময় নিজেকে সাহায্য করার ক্ষমতার চেয়ে মূল্যবান আর কী হতে পারে? আমাদের ভেতরের শক্তিকে দৃঢ় করতে এবং আবেগগুলোর পাশে একজন সত্যিকারের সঙ্গীর মতো দাঁড়াতে হলে, আমাদের আবেগের ওঠানামা, শূন্যতা, সংযোগ ও আত্মিক সম্পর্কগুলোকে চিহ্নিত করতে হবে। অনেক সময় কিছু না অনুভব করাটাও একেবারেই স্বাভাবিক, আর আমরা নিজের সবচেয়ে কাছের বন্ধু হয়ে উঠতে পারি, যদি সত্যিই বিশ্বাস করি: "কিছু না অনুভব করাটাও ঠিক আছে।"
আবেগগুলো যেন একেকটা বন্য ঘোড়ার মত, যেগুলোকে মসৃণভাবে পরিচালনা করতে হলে দরকার সচেতনতা ও আপনার নিজের প্রতি নিজের সংবেদনশীলতা। নিজের আবেগগুলোকে না দেখলে বা গ্রহণ না করলে আবেগিক স্থিতিশীলতা অর্জন সম্ভব নয়। তুলনামূলকভাবে যারা নিজের অনুভূতি বুঝতে ও নিজেকে সহযোগীতা করতে আগ্রহী তাদের চেয়ে যারা নিজের অনুভূতি থেকে পালাতে চান বা সেগুলো দমন করে রাখেন, তারা এই আবেগীয় অব্যবস্থাপনার জন্য সম্পর্কের জটিলতায় অনেক বেশি মানসিক যন্ত্রনায় ভুগে থাকেন। নিজের আবেগের সাথে সংযুক্ত থাকতে পারলে এটি নিজের প্রতি এবং অন্যদের প্রতি আমাদের আরও পরিষ্কার, আত্মবিশ্বাসী ও সহানুভূতিশীল করে তোলে। এভাবে আমরা একটি অর্থবহ, আবেগিকভাবে সুস্থ ও সামাজিক জীবনের পথে এগিয়ে যেতে পারি।
শুভ কামনা।
-
শাম্মী আক্তার
মেন্টাল হেলথ কাউন্সেলর
গ্রীণফোটেল
GREENFOTALE presents ‘অনুভবে অনুভূতি'।
Song written in 2025.
গানের কথা ও সুর শাম্মী আক্তার (Lyrics, Video & Composition Shammi Akhter)
কন্ঠ ও মুর্ছনায় এআই (Vocal & Music AI-Generated)
'GREENFOTALE' Decorate your life with unique care and love.
#selfcare #lifestyle #music #psychoeducation #psychologyfacts #newsong2025 #newsong #banglasong #facts #selflove #emotionalintelligence #emotionalcare 
Comments
Post a Comment