অতিথি


অতিথি আজি এই বিশ্বসংসারে

রেখোনা বেদনা প্রানের ভিতরে

উদ্ভব ভরে মুছে দাও গ্লানি

খুঁজে নিয়ে প্রাণ আপন কুটিরে।

আঁধার চিরে জ্বলো আলোর মিছিলে

সুশোভিত শিখার স্ফ ু লিঙ্গে।


অতিথি তোমার সাধ্যমত, ভরেছ দুয়ার কর্মক্ষেত্র

দেখেছ, প্রেম, অনুরাগি সখা, কতখানি আছে শত্রু-মিত্র।

বেয়ে চল তরী, পাড়ে বসতি,

লালিত শৌর্যে বাড়াও গতি

উজ্জলতর দান সুমতি

প্রয়োগ কর বিচার বিবেকে অভিনব স্বীকৃতি।


অতিথি তোমারে দিয়াছে যে প্রাণ

তারই তরে বেঁধে প্রেম অফুরান

তোমার চলার পথের শ্লোগান

হোক না বিষাদ তবু অম্লান।


উত্থত শিরে, যাযাবর কণি

অতিথি তোমার স্পন্দন শুনি

পদমুকুটে আজি তোমারে

খচিতে হইবে জয়ধ্বনি।



দূর কর ঐ প্রানের গভীরে

নিকষ কালো ভ্রান্ত ছবিরে

ধুয়ে মুছে নাও জড় ক্লান্তিরে

শুভ্র, শাণিত প্রশান্ত জলে।

অতিথি আজিকে শুভেচ্ছা লও

জাগিয়া উঠিয়া তরী বেয়ে যাও

অন্তে আলোতে ব্যাপিত হয়ে

অন্ধকারকে মুক্তি দাও।


লেখাঃ শাম্মী আক্তার, মনোবিজ্ঞানী

রচনাকালঃ ১৫.০১.২০১২

Comments