সন্তান কে বিরতি দিন

 



মরা বড়রা অভিজ্ঞতা সম্পন্ন বলে শিশুদের সবসময় নিয়ন্ত্রণের চেষ্টা করে থাকি। বলে দেই এভাবে না করে সেভাবে করো। এভাবে খেলো, ঐটা ঐভাবে খেলতে হয় ইত্যাদি। যেটা তাদেরকে শেখানোর জন্য অবশ্যই প্রয়োজন আছে। তবে মাত্রাতিরিক্ত নির্দেশনা কখনই সঠিক নয়। কারণ এতে করে সন্তানের নিজের উপর থেকে আত্মবিশ্বাস নষ্ট হয়ে যায়। এবং পরনির্ভরশীল হয়ে পড়ে। জীবনের পরবর্তী সময়ে যে কোন সিদ্ধান্তের জন্য নিজের মতামত কি হবে তা নিয়ে দ্বিধায় থাকে। তাই মাঝে মাঝে শিশুদেরকে কোন রকম নির্দেশনা ছাড়াই খেলতে দিন। কিছু সময় তাদেরকে তাদের মত থাকতে দিন। আসলে এটা একরকম আপনার নিজের ই বিরতি।

শিশুরা যাচাই করতে, পরিক্ষা করতে পছন্দ করে। বিভিন্ন রকম জিনিস দিয়ে সে খেলতে খেলতে নিজের আশেপাশের পরিবেশ যাচাই করে নেয়। আশেপাশের সবকিছুর সাথে একটা সম্পর্ক খুঁজে নিতে চেষ্টা করে। যদি এতে বাঁধা প্রাপ্ত হয় তখন তার আত্মবিশ্বাস দুর্বল হয়ে পরে। 

শিশু তার মত করে এলোমেলো করে খেলুক। ফেলে দিয়ে খেলুক, নষ্ট করে খেলুক। 


তার শিশুসুলভ সত্ত্বাকে চর্চিত হতে দিন। হোক সেটা অল্প সময়ের জন্য কিন্তু তবু দিন। এতে শিশু অনেক আনন্দ পাবে। আপনাকে ভালবাসবে। দায়বদ্ধতা থেকে মুক্ত থাকবে এবং সর্বোপরি এটা তার নিজের সাথে আশেপাশের পরিবেশ এর মধ্যে যেমন সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করবে তেমনি নিজের সত্ত্বাকে আবিস্কার করতেও সহায়ক হবে।

শুধুমাত্র তাদের নিরাপত্তা নিশ্চিত রাখার দিকে তখন মনোযোগ দিন। অর্থাৎ এমন যেন না হয় যে শিশু যা ইচ্ছা তাই দিয়ে খেলবে। যেমন ধারালো কিছু বা বিদ্যুৎ এর তার অথবা অনিরাপদ ব্যক্তি ও বস্তু সামগ্রি এসব থেকে দূরে নিরাপদ স্থানে তার বাধাহীন খেলার ব্যবস্থা করে দিন। শিশু কতক্ষণ খেলবে সেই সময়টা আপনি নির্ধারণ করে দিন আর খেয়াল রাখবেন যেন কোন রকম নির্দেশনা ছাড়া এবং বাঁধা ছাড়া নিজের মত করে ওরা খেলতে পারে। 

একটু বিরতি হয়ে যাক তাহলে শিশুর জন্য নাকি নিজের জন্য সেটা আপনি সিদ্ধান্ত নিন ।

Give a break to your kid from instructions



শাম্মী আক্তার

সহকারী কাউন্সেলিং মনোবিজ্ঞানী

ও বিহেভিওর থেরাপিস্ট (প্রাক্তন)

Comments